চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥
চাঁপাইনবাবগঞ্জে নতুন চালু হওয়া ‘উত্তরবঙ্গ বাটিক হাউস’ নামে এক প্রতিষ্ঠান সস্তায় থ্রিপিস বিক্রির প্রলোভন দেখিয়ে শত শত নারীকে প্রতারণার শিকার করেছে। শনিবার (১ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত শহরের বিভিন্ন স্থান থেকে হাজারো নারী ওই দোকানের সামনে ভিড় জমান।
প্রতিষ্ঠানটি উদ্বোধন উপলক্ষে মাত্র এক হাজার টাকায় চারটি থ্রিপিস দেওয়ার ঘোষণা দেয়। এ ঘোষণার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সকাল থেকেই দোকানটির সামনে লাইন পড়ে যায়। দীর্ঘসময় অপেক্ষার পরও কেউ প্রতিশ্রুত পণ্য না পাওয়ায় ক্রেতাদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। পরে দোকান কর্তৃপক্ষ গা-ঢাকা দিলে উপস্থিতরা প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পারেন।
এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও প্রতারকদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
প্রশাসনের পক্ষ থেকে ঘটনার বিষয়ে তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।
