শনিবার, ১০ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৫ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৯ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৪.০৪°C
SP_WEATHER_CLEAR_SKY Humidity: ৮০%
Wind: NNE at ১.৭৩ M/S
রবিবার
২৫.৫৩°C / ২৫.৫৩°C
সোমবার
২৬.৬২°C / ২৬.৬২°C
মঙ্গলবার
৩০.৭১°C / ৩০.৭১°C
বুধবার
৩১.৭৫°C / ৩১.৭৫°C
বৃহস্পতিবার
২৭.৬৩°C / ২৭.৬৩°C
শুক্রবার
২৭.৭২°C / ২৭.৭২°C
শনিবার
২৭.১৮°C / ২৭.১৮°C

⚖️ রহস্যে ঘেরা মৃত্যু! দুপুরে দরজা বন্ধ, বিকেলে মিলল প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত দেহ

⚖️ রহস্যে ঘেরা মৃত্যু! দুপুরে দরজা বন্ধ, বিকেলে মিলল প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত দেহ

চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বালুবাগান এলাকায় প্রবাসীর স্ত্রী শান্তা খাতুনের (১৭) ঝুলন্ত মৃ’তদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের খাবার খেয়ে ঘরে দরজা বন্ধ করে বিশ্রাম নিতে যান শান্তা খাতুন। বিকেল গড়িয়ে গেলেও দরজা না খোলায় পরিবারের সদস্যরা ডাকাডাকি করেও সাড়া না পেয়ে পুলিশে খবর দেন।

 

পরে পুলিশের উপস্থিতিতে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখা যায়, শান্তা খাতুন সিলিং ফ্যানের সঙ্গে নিজের ওড়না পেঁচিয়ে ঝুলছেন।

 

নিহত শান্তা খাতুনের স্বামী প্রবাসে অবস্থান করছেন বলে জানা গেছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি।

 

মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.