চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় আগামী শুক্রবার (৩০ অক্টোবর) ও শনিবার (১ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ দপ্তর (নেসকো), চাঁপাইনবাবগঞ্জ-এর আওতাধীন চাঁপাইনবাবগঞ্জ–সোনামসজিদ মহাসড়ক প্রশস্তকরণ কাজের সহায়তায় শিবগঞ্জ ৩৩ কেভি লাইন স্থানান্তর করার জন্য এই সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছেন আবাসিক প্রকৌশলী, শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ, নেসকো।
এ বিষয়ে উপজেলা প্রশাসন ও সম্মানিত গ্রাহকদের মাইকিং ও মুঠোফোনের মাধ্যমে আগাম জানানো হয়েছে বলে দপ্তর সূত্রে জানা গেছে।
