শনিবার, ১০ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৫ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৯ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৪.০৪°C
SP_WEATHER_CLEAR_SKY Humidity: ৮০%
Wind: NNE at ১.৭৩ M/S
রবিবার
২৫.৫৩°C / ২৫.৫৩°C
সোমবার
২৬.৬২°C / ২৬.৬২°C
মঙ্গলবার
৩০.৭১°C / ৩০.৭১°C
বুধবার
৩১.৭৫°C / ৩১.৭৫°C
বৃহস্পতিবার
২৭.৬৩°C / ২৭.৬৩°C
শুক্রবার
২৭.৭২°C / ২৭.৭২°C
শনিবার
২৭.১৮°C / ২৭.১৮°C

১৯ দাবীতে ৩ ঘন্টা নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষকে অবরুদ্ধ

১৯ দাবীতে ৩ ঘন্টা নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষকে অবরুদ্ধ

 

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 

চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজে বিভিন্ন অনিয়মের অভিযোগে মঙ্গলবার(২৮ অক্টোবর) সকাল ১১টা থেকে ৩ ঘন্টা শিক্ষার্থীরা অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখে। এসময় মাদক,আর্থিক অনিয়ম এবং অধ্যক্ষের গেষ্টরুম ব্যবহার সহ ১৯ দফা দাবীতে শিক্ষার্থীরা অধ্যক্ষের অপসারণের দাবিতে নানা স্লোগান দিতে থাকেন।

 

শিক্ষার্থীদের অভিযোগ, কলেজ ক্যাম্পাসের ভেতরে প্রকাশ্যে মাদক সেবন, কলেজের প্রধান ফটক নির্মানে ১ লাখ ৪৮ হাজার টাকার আর্থিক অনিয়ম এবং গেস্টরুমে অধ্যক্ষের অবস্থানসহ বিভিন্ন অনিয়মের ঘটনা ঘটেছে।প্রধান এ ৩ দাবী ছাড়াও বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশ করতে না দেয়া, পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান পরিচালনা সহ কলেজের বিভিন্ন সমস্যা সম্বলিত ১৬ দফা দাবী জানোনো হয়। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা অধ্যক্ষকে তার কক্ষে অবরুদ্ধ করে রাখেন।এ সময় কলেজের অন্যান্য শিক্ষকগণও সেখানে অবস্থান করছিলেন এবং শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছিলেন। 

 

একই সময় শিক্ষার্থীদের একটি অংশ একাডেমিক ভবনের সামনে দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়।

কলেজের ইংরেজি বিভাগের চর্তুথ বর্ষের শিক্ষার্থী তারেক আজিজ বলেন, অধ্যক্ষ এবং শিক্ষকরা তাদেও দাবীগুলো শুনেছেন এবং একটি কমিটি গঠনের উদ্যোগ নেয়া হয়েছে।এ সব বিষয় নিয়ে আবারো এক সপ্তাহ পর বসা হবে।

গণিত বিভাগের ফাইনাল ইয়ারের শিক্ষার্থী হাসান আলী বলেন, দুর্ণীতি দমন সহ তাদের সবগুলো দাবী মানা না হলে আবারো কর্মসূচি দেয়া হবে। 

 

এ ব্যাপারে অধ্যক্ষ আব্দুল আউয়াল সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ক্যাম্পাসে মাদক সেবনকারীদের বিরুদ্ধে আমি ইতোমধ্যে ব্যবস্থা গ্রহণ করেছি।নির্মান কাজে শতভাগ সচ্ছতা আছে এবং এর সব আয়-ব্যয় প্রয়োজনে জনসম্মুখে প্রকাশ করা হবে।তিনি ছাত্রদেও ন্যয়সঙ্গত দাবীগুলো সাধ্যমত পূরনের চেষ্টা করবেন বলে জানান।

 

পরে কলেজের শিক্ষকবৃন্দের আশ্বাসে শিক্ষার্থীরা তাদের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.