শনিবার, ১০ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৫ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৯ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৪.০৪°C
SP_WEATHER_CLEAR_SKY Humidity: ৮০%
Wind: NNE at ১.৭৩ M/S
রবিবার
২৫.৫৩°C / ২৫.৫৩°C
সোমবার
২৬.৬২°C / ২৬.৬২°C
মঙ্গলবার
৩০.৭১°C / ৩০.৭১°C
বুধবার
৩১.৭৫°C / ৩১.৭৫°C
বৃহস্পতিবার
২৭.৬৩°C / ২৭.৬৩°C
শুক্রবার
২৭.৭২°C / ২৭.৭২°C
শনিবার
২৭.১৮°C / ২৭.১৮°C

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রথমবার উচ্চ ফ্রিকুয়েন্সির ওয়াকিটকি জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে প্রথমবার উচ্চ ফ্রিকুয়েন্সির ওয়াকিটকি জব্দ

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে আনা উচ্চ ফ্রিকোয়েন্সির এক সেট ওয়াকিটকি জব্দ করেছে বিজিবি। 

 

রোববার রাতে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর সংলগ্ন সীমান্ত থেকে ওয়াকিটকি সেটটি জব্দ করা হয়।তবে সোমবার  ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। 

 

 চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী বনলতা ট্রেনে বিপুল অস্ত্র-বিস্ফোরক জব্দের পরে এ ধরনের উচ্চ ফ্রিকোয়েন্সিসম্পন্ন ওয়াকিটকি জব্দের পরে সীমান্ত রক্ষাকারী এ বাহিনী বিস্ময় প্রকাশ করেছে। 

 

৫৯ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক গোলাম কিবরিয়া বলেন, রোববার রাতে সোনামসজিদ স্থলবন্দর সংলগ্ন সীমান্তে টহল দেয়ার সময় কয়েকজন মানুষের জটলা দেখতে পায় বিজিবি সদস্যরা। এ সময় তাদের ধাওয়া করলে তারা একটি কার্টন ফেলে পালিয়ে যায়। ওই কার্টন থেকে এক সেট (দুটি) ওয়াকিটকি জব্দ করা হয়। এর আগে ওয়াকিটকি চোরাচালনের নজির নেই চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে। তিনি আরও বলেন, এই ওয়াকিটকি দিয়ে এক কিলোমিটারের মধ্যে যোগাযোগ স্থাপন করা সম্ভব। ওয়াকিটকি সেটটি ভারত থেকেই আনা হয়েছে এটা আমরা নিশ্চিত।একই সঙ্গে তিনি ওয়াকিটকির মতো স্পর্শকাতর পণ্য চোরাচালান নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। তিনি বলেন, এ ধরণের ওয়াকিটকি সাধারণত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যবহার করেন। 

 

এদিকে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, জব্দ হওয়া ওয়াকিটকি দিয়ে এক কিলোমিটারের মধ্যে যোগাযোগ করা গেলে ওই ওয়াকিটকির ফ্রিকোয়েন্সি ৪০০ মেগাহার্জের বেশি। এটিকে উচ্চ ফ্রিকোয়েন্সিসম্পন্ন বলা যেতে পারে। এসব ওয়াকিটকি ব্যবহারের জন্য বিটিআরসি’র অনুমতির প্রয়োজন হয়। তাই এ ধরনের ওয়াকিটকি সীমান্তে উদ্ধার হওয়া অবশ্যই উদ্বেগের বিষয়। এইজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আরো সচেতন হতে হবে।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.