চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ (নেসকো) দপ্তরের আওতাধীন স্টেডিয়াম ১১ কেভি ফিডারের লাইনের পোল স্থানান্তর কাজের কারণে আগামী ২৬ অক্টোবর ২০২৫, রোববার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, এই সময়ের মধ্যে রসুলপুর মোড় হতে ঘোনটোলা পেট্রোল পাম্প পর্যন্ত রাস্তার পশ্চিম পাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে।
বিষয়টি গ্রাহকদের সুবিধার্থে মাইকিং ও মুঠোফোন বার্তার মাধ্যমে জানানো হয়েছে বলে নিশ্চিত করেছেন শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহের আবাসিক প্রকৌশলী, নেসকো, চাঁপাইনবাবগঞ্জ।
