চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ, ২০ অক্টোবর ২০২৫ খ্রি. :
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে আজ মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মাস্টার প্যারেডে সালামি গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার জনাব মোঃ রেজাউল করিম, বিপিএম-সেবা। এসময় তিনি উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
পরবর্তীতে পুলিশ সুপার জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দের মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন। সভায় তিনি অফিসার ও ফোর্সদের সার্বিক কল্যাণ সংক্রান্ত বিভিন্ন বিষয় মনোযোগ সহকারে শোনেন এবং সংশ্লিষ্ট ইনচার্জদের কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।
উক্ত কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল), জেলার অফিসার ইনচার্জবৃন্দ, ইন্সপেক্টরবৃন্দসহ জেলার অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
