নিজস্ব প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ দপ্তর, নেসকো সূত্রে জানা গেছে, রসুলপুর ১১ কেভি ফিডারের লাইনের পোল স্থানান্তর কাজের জন্য আগামী ২০ অক্টোবর (সোমবার) ও ২১ অক্টোবর (মঙ্গলবার) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্দিষ্ট কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় সহড়াতলা মেইন রোড, রসুলপুর বোকাপাড়া, শেখটোলা, কাশিবাটি ও রসুলপুর এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে বলে জানানো হয়েছে।
বিষয়টি গ্রাহকদের অবগতির জন্য মুঠোফোন ও মাইকিংয়ের মাধ্যমে জানানো হয়েছে।
আবাসিক প্রকৌশলী, শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ, নেসকো, চাঁপাইনবাবগঞ্জ জানিয়েছেন, কাজ শেষে নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।
