শনিবার, ১০ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৫ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৯ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৭.৫১°C
ঘন মেঘলা Humidity: ৬২%
Wind: WNW at ১.৫৫ M/S
রবিবার
২৫.৫৮°C / ২৫.৫৮°C
সোমবার
২৬.২২°C / ২৬.২২°C
মঙ্গলবার
৩০.৪২°C / ৩০.৪২°C
বুধবার
৩১.৩৯°C / ৩১.৩৯°C
বৃহস্পতিবার
২৮.২৬°C / ২৮.২৬°C
শুক্রবার
২৮°C / ২৮°C
শনিবার
২৭.৩৩°C / ২৭.৩৩°C

শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়ছে। 

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সোমবার (১৩ অক্টোবর ২০২৫) “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।

 

উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে সকালেই একটি র‍্যালি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

পরবর্তীতে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া এবং আলোচনা সভা। এতে দুর্যোগকালীন প্রস্তুতি ও সচেতনতার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে দুর্যোগ মোকাবিলা ও ক্ষয়ক্ষতি হ্রাস করা সম্ভব।

 

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.