শনিবার, ১০ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৫ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৯ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৭.৫১°C
ঘন মেঘলা Humidity: ৬২%
Wind: WNW at ১.৫৫ M/S
রবিবার
২৫.৫৮°C / ২৫.৫৮°C
সোমবার
২৬.২২°C / ২৬.২২°C
মঙ্গলবার
৩০.৪২°C / ৩০.৪২°C
বুধবার
৩১.৩৯°C / ৩১.৩৯°C
বৃহস্পতিবার
২৮.২৬°C / ২৮.২৬°C
শুক্রবার
২৮°C / ২৮°C
শনিবার
২৭.৩৩°C / ২৭.৩৩°C

চাঁপাইনবাবগঞ্জে হিরোইন সহ মা ছেলে আটক

চাঁপাইনবাবগঞ্জে হিরোইন সহ মা ছেলে আটক

 

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ॥

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৯.৫ গ্রাম হেরোইনসহ মা-ছেলেকে গ্রেফতার করা হয়েছে।

 

রবিবার (১৩ অক্টোবর ২০২৫) সকাল ৮টা থেকে ৮টা ৩০ মিনিট পর্যন্ত জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে উপপরিদর্শক মো. মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে সদর মডেল থানাধীন দশরশিয়া গ্রামে এই অভিযান পরিচালিত হয়।

 

অভিযানে দশরশিয়া গ্রামের নিজ বাড়ি থেকে মো. সেলিম রেজা (২৫) ও তার মা মোসা. চেমালী বেগম (৪৮) কে ৯.৫ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। তারা দুজনই মৃত আমির হোসেনের সন্তান ও স্ত্রী বলে জানা গেছে।

 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (সংশোধন ২০২০) এর ৩৬(১) সারণির ক্রমিক নং-৮(খ) ও ৪১ ধারায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.