মালদা প্রতিনিধ
আজকের এই দিনে স্মরণ করা হচ্ছে বাংলার গর্ব, ভারতের প্রথম মেট্রো রেলের জনক — মালদার কৃতী সন্তান এ. বি. এ. গনি খান চৌধুরীকে।
১৯৮২ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত তিনি ভারতের রেলমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর মেধা, যুক্তি এবং দৃঢ় মনোভাবেই ভারতের প্রথম মেট্রো রেল প্রকল্পের সূচনা হয় কলকাতায়।
তৎকালীন সংসদে প্রশ্ন উঠেছিল — “ভারতের প্রথম মেট্রো রেল কোন শহরে হবে?” দক্ষিণের সাংসদরা একসঙ্গে বলেছিলেন, “চেন্নাই।” কিন্তু সেই সময় মালদার সাংসদ গনি খান চৌধুরী সংসদের মধ্যে দৃপ্ত কণ্ঠে প্রতিবাদ জানিয়ে বলেন, “দক্ষিণে এখন পাওয়ার গ্রিড প্রকল্প চলছে, সেখানে একইসঙ্গে মেট্রো রেল নির্মাণ সম্ভব নয়।”
এই যৌক্তিক বক্তব্য এবং অদম্য প্রচেষ্টার ফলেই মেট্রো রেলের প্রকল্পটি কলকাতায় স্থানান্তরিত হয়।
১৯৮৪ সালে কলকাতা মেট্রোর উদ্বোধনের সময় তৎকালীন প্রধানমন্ত্রী বলেন, “এই মেট্রো বরকতের স্বপ্নের ফসল। তাঁর জেদ ছাড়া এটা সম্ভব হত না।”
আজ সেই ঐতিহাসিক সিদ্ধান্তের ফলেই তিলোত্তমা কলকাতা পেয়েছে ভারতের প্রথম মেট্রো রেল, আর বাংলা পেয়েছে এক যুগান্তকারী নেতা — যিনি দেখিয়েছিলেন, “না পেলে ছিনিয়ে নিতে হয়।”
এ. বি. এ. গনি খান চৌধুরী শুধু মালদার নয়, সমগ্র বাংলার গর্ব।
তিনি আজও বেঁচে আছেন তাঁর কর্ম, সাহস আর দূরদৃষ্টির মধ্য দিয়ে।
