শিবগঞ্জ প্রতিনিধি
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কালুপর নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট–২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান। মোট ৬টি দল অংশগ্রহণ করেছে। উদ্বোধনী দিনে মাঠে মুখোমুখি হয় জনপ্রিয় দুই দল ব্লকবাস্টার ও গোল্ড স্টার। দর্শকদের উচ্ছ্বাস ও খেলোয়াড়দের প্রতিযোগিতামুখর মনোভাব ম্যাচটিকে প্রাণবন্ত করে তুলেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশরাফুল আলম রশিদ।
সাবেক সেক্রেটারি, শিবগঞ্জ উপজেলা এবং সম্মানিত সদস্য, জেলা বিএনপি, চাঁপাইনবাবগঞ্জ
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মোঃ বাবুল হোসেন, ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান, ৯ নং দূর্লভপুর ইউপি
মোঃ রাহাদ আলী, সাবেক প্যানেল চেয়ারম্যান, ৯ নং দূর্লভপুর ইউপি
আব্দুর রহমান বাবু দপ্তর সম্পাদক, দূর্লভপুর ইউনিয়ন বিএনপি
মোঃ আজিজুল ইসলাম (আজিজ), সমাজসেবক ও যুবনেতা, দূর্লভপুর ইউনিয়ন
মিজানুর রহমান (বাবু), বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ মাহেদুর রহমান, প্রভাষক, শিবগঞ্জ বিএম কলেজ।
পরিচালনায় ছিলেন মোঃ মইন উদ্দিন,
আয়োজনে
কালুপুর মহাজনপাড়া, কালুপুর, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।
