সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | বাংলা: ৯ অগ্রহায়ণ ১৪৩৩ | আরবি: ১৩ জমাদিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৬.৮১°C
SP_WEATHER_BROKEN_CLOUDS Humidity: ৬৭%
Wind: N at ২.৯ M/S
মঙ্গলবার
১৯.২°C / ১৯.২°C
বুধবার
২৩.৭৩°C / ২৩.৭৩°C
বৃহস্পতিবার
২৭.৮৭°C / ২৭.৮৭°C
শুক্রবার
২৮°C / ২৮°C
শনিবার
২৩.১৮°C / ২৩.১৮°C
রবিবার
২১.২৬°C / ২১.২৬°C
সোমবার
১৯.৯১°C / ১৯.৯১°C

শিবগঞ্জে শহীদ জিয়া মিনি ফুটবল টুর্নামেন্টের জমজমাট আসর

শিবগঞ্জে শহীদ জিয়া মিনি ফুটবল টুর্নামেন্টের জমজমাট আসর

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে শহীদ জিয়া মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৬। টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন এলাকার মোট ২৮টি ফুটবল দল অংশগ্রহণ করছে।

টুর্নামেন্টের একটি খেলায় মুখোমুখি হয় ছোটচক সোনালী সংঘ ফুটবল দল ও বাগানটুলি স্পোর্টিং ক্লাব। শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। শেষ পর্যন্ত প্রতিপক্ষকে ২ গোলে হারিয়ে জয় তুলে নেয় বাগানটুলি স্পোর্টিং ক্লাব।

খেলা উপলক্ষে শিবগঞ্জ উপজেলা স্টেডিয়ামজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। প্রিয় দলকে সমর্থন দিতে মাঠে ভিড় করেন বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক। খেলোয়াড়দের নৈপুণ্য ও উত্তেজনাপূর্ণ মুহূর্তে সরব হয়ে ওঠে পুরো স্টেডিয়াম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোহাঃ নাহিদুজ্জামান সুমন, সদস্য সচিব, শিবগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা ও যুগ্ম আহ্বায়ক, শিবগঞ্জ পৌর বিএনপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারিউল ইসলাম তুষার বিশ্বাস, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, শিবগঞ্জ উপজেলা ছাত্রদল এবং মোঃ সানাউল্লাহ, সহ-সাধারণ সম্পাদক, উজিরপুর ইউনিয়ন বিএনপি।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা, মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখা এবং স্থানীয় পর্যায়ে ফুটবলের বিকাশ ঘটানোই এ টুর্নামেন্টের অন্যতম লক্ষ্য।

২৮টি দলের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্টকে ঘিরে শিবগঞ্জের ক্রীড়াঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। আগামী ম্যাচগুলোতেও জমজমাট লড়াই উপভোগের অপেক্ষায় রয়েছেন স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.