গোমস্তাপুর প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সাংবাদিকদের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকেলে রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ ম্যাচে চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক একাদশ ৫ উইকেটে গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট(এনজিবি)একাদশকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে এনজিবি একাদশ নির্ধারিত ১০ ওভারে ৮৪ রান করে। জবাবে চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক একাদশ ৬ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ৮৫ রান তুলে নেয়।আম্পায়ার হিসেবে খেলা পরিচালনা করেন মহিবুল্লাহ।
