সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | বাংলা: ৯ অগ্রহায়ণ ১৪৩৩ | আরবি: ১৩ জমাদিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৬.৮১°C
SP_WEATHER_BROKEN_CLOUDS Humidity: ৬৭%
Wind: N at ২.৯ M/S
মঙ্গলবার
১৯.২৭°C / ১৯.২৭°C
বুধবার
২৩.৬৪°C / ২৩.৬৪°C
বৃহস্পতিবার
২৭.৮৫°C / ২৭.৮৫°C
শুক্রবার
২৮.০৯°C / ২৮.০৯°C
শনিবার
২২.৯১°C / ২২.৯১°C
রবিবার
২১.০৮°C / ২১.০৮°C
সোমবার
১৯.৯৪°C / ১৯.৯৪°C

ট্রেনেই পানশালা, রেস্তরাঁ, স্পা, বাথটব—ভারতের রাজকীয় ট্রেন ভ্রমণে খরচ ২২ লাখ টাকা পর্যন্ত

ট্রেনেই পানশালা, রেস্তরাঁ, স্পা, বাথটব—ভারতের রাজকীয় ট্রেন ভ্রমণে খরচ ২২ লাখ টাকা পর্যন্ত

ডেস্ক রিপোর্ট:আব্দুল বাতেন 

পাঁচতারা হোটেলের বিলাসিতাকেও হার মানায় ভারতের কিছু বিলাসবহুল পর্যটন ট্রেন। ঝাঁ-চকচকে কামরা, রেস্তরাঁ, বার, স্পা, বাথটব, নাচ-গানসহ নানা সুযোগ-সুবিধা নিয়ে এসব ট্রেনে ভ্রমণ এখন দেশি-বিদেশি পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ। বিশেষ করে হানিমুন বা রাজকীয় ভ্রমণের অভিজ্ঞতা নিতে আগ্রহীদের কাছে এসব ট্রেন জনপ্রিয় হয়ে উঠেছে।

মহারাজা এক্সপ্রেস

বিশ্বের অন্যতম বিলাসবহুল ট্রেন হিসেবে পরিচিত মহারাজা এক্সপ্রেস। ২৩টি বগিবিশিষ্ট এই ট্রেনের প্রতিটি কেবিনে রয়েছে রাজকীয় অন্দরসজ্জা, গোল্ড প্লেটেড ফলস সিলিং, মার্বেলের মেঝে, সিল্কের বিছানা, আধুনিক টিভি ও ইন্টারনেট সুবিধা। এছাড়া রয়েছে দুটি রেস্তরাঁ, বার, স্পা এবং বাথটবসহ উন্নত স্নানঘর।

ট্রেনটি বিভিন্ন প্যাকেজে মুম্বই, উদয়পুর, যোধপুর, জয়পুর, রণথম্ভোর, আগরা, দিল্লি, বারাণসী ও খাজুরাহোসহ ভারতের ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো ভ্রমণের সুযোগ দেয়। এই ট্রেনে ভ্রমণের খরচ প্রায় ৪ লাখ থেকে ২২ লাখ টাকা পর্যন্ত।

দ্য গোল্ডেন চ্যারিয়ট

দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী স্থাপত্যের আদলে নির্মিত দ্য গোল্ডেন চ্যারিয়ট-এ রয়েছে ১১টি বগিতে ৪৪টি বিলাসবহুল কেবিন। যাত্রীরা ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, ঐতিহাসিক মন্দির ও বন্যপ্রাণী অভয়ারণ্য ঘুরে দেখার সুযোগ পান।

ট্রেনে দক্ষিণ ভারতীয় খাবারের পাশাপাশি স্থানীয় ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয়। যাত্রীদের জন্য থাকে দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী পোশাক, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাচ-গানের আয়োজন। বেঙ্গালুরু, মহীশূর, হাম্পি, গোয়া, কোচিন ও মহাবলিপুরমসহ বিভিন্ন রুটে চলাচলকারী এই ট্রেনের টিকিটের মূল্য ২ লাখ থেকে ৪ লাখ টাকা।

রয়্যাল রাজস্থান অন হুইলস

রাজস্থানের রাজকীয় ঐতিহ্য তুলে ধরতে পরিচালিত রয়্যাল রাজস্থান অন হুইলস-এ রয়েছে ১৩টি থিমভিত্তিক কোচ, ৩৬টি ডিলাক্স কেবিন, ২টি স্যুট, ৩টি সুপার ডিলাক্স এবং একটি প্রেসিডেনশিয়াল স্যুট। ট্রেনে রয়েছে দুটি রেস্তরাঁ, একটি বার এবং বিলাসবহুল হোটেলের মানের আবাসন সুবিধা। যাত্রীদের ঐতিহ্যবাহীভাবে মালা পরিয়ে স্বাগত জানানোর ব্যবস্থাও রয়েছে।

ভারতের এসব রাজকীয় ট্রেন শুধু এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের মাধ্যম নয়; বরং বিলাসবহুল জীবনযাপন, ঐতিহ্য, সংস্কৃতি এবং পর্যটনের এক অনন্য অভিজ্ঞতা এনে দেয় ভ্রমণপ্রেমীদের।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.