সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | বাংলা: ৯ অগ্রহায়ণ ১৪৩৩ | আরবি: ১৩ জমাদিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৬.৮১°C
SP_WEATHER_BROKEN_CLOUDS Humidity: ৬৭%
Wind: N at ২.৯ M/S
মঙ্গলবার
১৯.২৭°C / ১৯.২৭°C
বুধবার
২৩.৬৪°C / ২৩.৬৪°C
বৃহস্পতিবার
২৭.৮৫°C / ২৭.৮৫°C
শুক্রবার
২৮.০৯°C / ২৮.০৯°C
শনিবার
২২.৯১°C / ২২.৯১°C
রবিবার
২১.০৮°C / ২১.০৮°C
সোমবার
১৯.৯৪°C / ১৯.৯৪°C

“রূপালি পর্দা থেকে রাজ্য শাসনে”—তামিলনাড়ুতে ইতিহাস গড়লেন বিজয়

“রূপালি পর্দা থেকে রাজ্য শাসনে”—তামিলনাড়ুতে ইতিহাস গড়লেন বিজয়

স্টাপ রিপোর্টার 

চেন্নাই, ১০ মে (রবিবার): ৬২ বছরের দ্রাবিড় রাজনীতির বৃত্ত ভেঙে তামিলনাড়ুর নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন চন্দ্রশেখর জোসেফ বিজয়। চেন্নাইয়ের জওহরলাল নেহরু ইন্ডোর স্টেডিয়াম-এ আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর তাঁকে শপথবাক্য পাঠ করান।

১৯৬৭ সালের পর এই প্রথম ডিএমকে বা এআইডিএমকে-এর বাইরে কোনও দল এককভাবে ক্ষমতায় এল—যা রাজ্যের রাজনৈতিক ইতিহাসে এক বড় মোড়। “আমি রাজবংশীয় নই, সাধারণ মানুষ”

মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে বিজয় নিজেকে একজন ‘সাধারণ মানুষ’ হিসেবে তুলে ধরেন। সমর্থকদের উদ্দেশ্যে তাঁর পরিচিত আবেগঘন সম্ভাষণ দিয়ে তিনি বলেন,

“আমি কোনও মিথ্যা প্রতিশ্রুতি দেব না। বাস্তবসম্মত, ধর্মনিরপেক্ষ সামাজিক ন্যায়বিচারের নতুন যুগ গড়াই আমার লক্ষ্য।”

সংখ্যার জোরে দৃঢ় অবস্থান

প্রথম নির্বাচনে ১০৮টি আসনে জয় পেয়ে রেকর্ড গড়ে বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগম। বর্তমানে তাদের সমর্থনে রয়েছে ১২০ জন বিধায়ক, যেখানে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল ১১৮টি আসন (মোট ২৩৪ আসন)।

বিজয়ের সঙ্গে আরও ৯ জন মন্ত্রী শপথ নিয়েছেন, যার মধ্যে এস কীর্তনা একমাত্র নারী সদস্য। আগামী ১৩ মে-র মধ্যে তাঁকে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে।

 প্রথম সিদ্ধান্তেই জনকল্যাণের বার্তা

দায়িত্ব নেওয়ার পরই তিনটি গুরুত্বপূর্ণ ফাইলে স্বাক্ষর করেন বিজয়—

বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা

মাদকবিরোধী কঠোর ব্যবস্থা

নারী সুরক্ষা জোরদানতুন রাজনৈতিক সমীকরণ

দ্রাবিড় আদর্শকে সামনে রেখে হলেও প্রচলিত রাজনৈতিক কাঠামোর বাইরে নিজস্ব অবস্থান গড়ে তুলেছেন বিজয়। তাঁর এই উত্থান শুধু তামিলনাড়ু নয়, ভারতের আঞ্চলিক রাজনীতিতেও নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।

এখন বড় প্রশ্ন—রূপালি পর্দার জনপ্রিয়তা কি প্রশাসনের মঞ্চেও সমান সফলতা এনে দেবে?

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.