বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ | বাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৬ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৯.৬২°C
SP_WEATHER_LIGHT_RAIN Humidity: ৫৭%
Wind: SW at ১.২৯ M/S
বৃহস্পতিবার
২৪.২৪°C / ২৪.২৪°C
শুক্রবার
২৯.০৮°C / ২৯.০৮°C
শনিবার
৩২.৬৯°C / ৩২.৬৯°C
রবিবার
২৯.৫২°C / ২৯.৫২°C
সোমবার
২৬.২৭°C / ২৬.২৭°C
মঙ্গলবার
২৪.৬৩°C / ২৪.৬৩°C
বুধবার
২৪.১৪°C / ২৪.১৪°C

ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে আধুনিক জল পরীক্ষাগার উদ্বোধন, স্বল্প খরচে জল পরীক্ষা সুবিধা

ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে আধুনিক জল পরীক্ষাগার উদ্বোধন, স্বল্প খরচে জল পরীক্ষা সুবিধা

মালদা প্রতিনিধি 

মালদার ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে আধুনিক জল পরীক্ষাগারের আনুষ্ঠানিক উদ্বোধন হল শনিবার। ইংরেজবাজার থানা সংলগ্ন জলকল ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে ফিতে কেটে ল্যাবের উদ্বোধন করেন পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর শুভময় বসু, প্রসেনজিৎ ঘোষসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা।

পৌরসভার চেয়ারম্যান জানান, এতদিন মালদা শহরে জল পরীক্ষার জন্য কোনো নির্দিষ্ট ল্যাব না থাকায় সাধারণ মানুষকে জলের গুণমান যাচাই ছাড়াই তা ব্যবহার করতে হত। এই সমস্যার সমাধানে পৌরসভার উদ্যোগে আধুনিক এই জল পরীক্ষাগার স্থাপন করা হয়েছে।

এই ল্যাবে পৌরসভার বিভিন্ন পরিশ্রুত পানীয় জলাধারের জল নির্দিষ্ট সময় অন্তর নিয়মিত পরীক্ষা করা হবে। পাশাপাশি সাধারণ মানুষও স্বল্প খরচে তাদের বাড়ির কলের জল বা জলাধারের জল পরীক্ষা করাতে পারবেন।

এর ফলে শহরের বাসিন্দারা নিরাপদ ও বিশুদ্ধ পানীয় জল ব্যবহারে আরও সচেতন ও সুবিধাপ্রাপ্ত হবেন বলে মনে করা হচ্ছে।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.