বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৩ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৭ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

৩০.১৩°C
SP_WEATHER_MODERATE_RAIN Humidity: ৫৮%
Wind: SSE at ২.৩১ M/S
শুক্রবার
২৩.৩৫°C / ২৩.৩৫°C
শনিবার
২৭.৯৩°C / ২৭.৯৩°C
রবিবার
৩১.৫৩°C / ৩১.৫৩°C
সোমবার
৩০.৯৮°C / ৩০.৯৮°C
মঙ্গলবার
২৫.৯৯°C / ২৫.৯৯°C
বুধবার
২৬.৪৮°C / ২৬.৪৮°C
বৃহস্পতিবার
২৫.২৯°C / ২৫.২৯°C

হরিশ্চন্দ্রপুরে পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষকে গাড়ি চাপা দিয়ে হত্যা — আহত আরও তিনজন

হরিশ্চন্দ্রপুরে পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষকে গাড়ি চাপা দিয়ে হত্যা — আহত আরও তিনজন

মালদা, প্রতিনিধি 

মালদা জেলার হরিশ্চন্দ্রপুর (১) পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ নরেন্দ্রনাথ সাহাকে কয়েকদিন আগে এক মর্মান্তিক ঘটনায় গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয়। একই ঘটনায় আরও চারজনকে উদ্দেশ্যমূলকভাবে গাড়ি চাপা দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। তাঁদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন, পুলক সাহা, গতকাল মারা গেছেন। বাকি তিনজন এখনও গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।

 

এই নৃশংস ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, ঘটনাটির পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র থাকতে পারে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অপরাধীদের শনাক্ত করার প্রচেষ্টা চালাচ্ছে।

 

গতকাল নিহত ও আহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যান পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার। তাঁর সঙ্গে ছিলেন দক্ষিণ মালদার সাংসদ ঈশা খান চৌধুরী ও জেলা কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ। তাঁরা মৃত ও আহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

 

স্থানীয় কংগ্রেস নেতৃত্ব জানিয়েছে, “এই বর্বরোচিত ঘটনায় দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তি দিতে হবে। প্রশাসন যদি নীরব থাকে, তাহলে দল আন্দোলনে নামবে।”

 

ঘটনাকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত নরেন্দ্রনাথ সাহা ও পুলক সাহার পরিবারে শোকের মাতম চলছে। আহত তিনজনের চিকিৎসা চলছে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.