সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | বাংলা: ৯ অগ্রহায়ণ ১৪৩৩ | আরবি: ১৩ জমাদিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৬.৮১°C
SP_WEATHER_BROKEN_CLOUDS Humidity: ৬৭%
Wind: N at ২.৯ M/S
মঙ্গলবার
১৯.২°C / ১৯.২°C
বুধবার
২৩.৭৩°C / ২৩.৭৩°C
বৃহস্পতিবার
২৭.৮৭°C / ২৭.৮৭°C
শুক্রবার
২৮°C / ২৮°C
শনিবার
২৩.১৮°C / ২৩.১৮°C
রবিবার
২১.২৬°C / ২১.২৬°C
সোমবার
১৯.৯১°C / ১৯.৯১°C

জাতিসংঘে ২৪ সেপ্টেম্বর বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান

জাতিসংঘে ২৪ সেপ্টেম্বর বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান

ঢাকা প্রতিনিধি:

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর অধিবেশনের সাধারণ বিতর্ক পর্বে তিনি বাংলায় ভাষণ দেবেন।

রোববার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসূচি ও জাতিসংঘ অধিবেশনে তাঁর অংশগ্রহণের তথ্য জানান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।

জাতিসংঘ সাধারণ পরিষদে এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ভাষণ। একই সঙ্গে জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘের এই আন্তর্জাতিক মঞ্চে বক্তব্য দিতে যাচ্ছেন তিনি। এর আগে তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালে এবং মা সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া ১৯৯৩ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং অনুযায়ী, নিউইয়র্ক সফরকালে প্রধানমন্ত্রী জাতিসংঘের বিভিন্ন উচ্চপর্যায়ের কর্মসূচিতে অংশ নেবেন। তাঁর ভাষণে বাংলাদেশের বর্তমান অগ্রাধিকার ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে দেশের অবস্থান তুলে ধরার কথা রয়েছে।

এবারের অধিবেশন বাংলাদেশের জন্যও বিশেষ তাৎপর্যপূর্ণ। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সভাপতির দায়িত্ব পালন করছেন। ফলে প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর এবং তাঁর ভাষণের দিকে আন্তর্জাতিক অঙ্গনের পাশাপাশি দেশের মানুষেরও নজর রয়েছে।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.