স্টাফ রিপোটার
ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আইনজীবীদের ৪৮ ঘন্টাব্যাপী লং মার্চ এর শেষ দিনে সীমান্তের সোনামসজিদ জিরো পয়েন্টে সমাবেশ করবে ‘ভয়েস অব লইয়ার্স বাংলাদেশ’।
শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ জিরো পয়েন্টে ‘ভয়েস অব লইয়ার্স বাংলাদেশ’ এর উদ্যোগে ভারত কর্তৃক ফারাক্কা, তিস্তা ও টিপাইমুখসহ বাংলাদেশের ৫৪টি নদী থেকে একতরফা পানি প্রত্যাহার, বাংলাদেশ সীমান্তে বিএসএফের প্রতিনিয়ত মানুষ হত্যা, ভারতীয় বাহিনীর তালপট্টি অবৈধভাবে দখলে রাখা, নরেন্দ্র মোদী সরকারের ২৩৪ বিলিয়ন ডলার পাচারে খুনি হাসিনা ও তার দোসরদের সহযোগিতা ও আশ্রয় প্রদান, পার্বত্য এলাকাকে ভারতের করতল করার লক্ষ্যে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীকে মদদ দেয়া, বাণিজ্য ভারসাম্যহীনতা ও রাজনৈতিক অবিশ্বাস এবং অভ্যান্তরীনভাব প্রভাব বিস্তারের ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আইনজীবীদের এ লংমার্চ।লংমার্চ শেষে অনুষ্ঠিত হবে এক পথসভা। বাংলাদেশ সুপ্রীম কোর্ট এর এডভোকেট ও লংমার্চ বাস্তবায়ন কমিটির প্রচার বিভাগের সম্বন্বয়কমোঃ মুজিবুর রহমান স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।তিনি জানান, ৪৮ ঘন্টাব্যাপী লংমার্চ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে সকাল ৯ টায় কোট চত্তরে সংক্ষিপ্ত পথসভা শেষ করে বেলা ১১ টায় সোনা মসজিদ সীমান্তে অবস্থান কর্মসূচি পালন শেসৈ পথসভার মধ্য দিয়ে শেষ হবে।
