বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৩ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৭ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

৩০.১৩°C
SP_WEATHER_MODERATE_RAIN Humidity: ৫৮%
Wind: SSE at ২.৩১ M/S
শুক্রবার
২৩.৩৫°C / ২৩.৩৫°C
শনিবার
২৭.৯৩°C / ২৭.৯৩°C
রবিবার
৩১.৫৩°C / ৩১.৫৩°C
সোমবার
৩০.৯৮°C / ৩০.৯৮°C
মঙ্গলবার
২৫.৯৯°C / ২৫.৯৯°C
বুধবার
২৬.৪৮°C / ২৬.৪৮°C
বৃহস্পতিবার
২৫.২৯°C / ২৫.২৯°C

আন্দোলনের পর শাবিপ্রবির ২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

আন্দোলনের পর শাবিপ্রবির ২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

টানা তিন দিন আন্দোলনের পর কনিষ্ঠ (জুনিয়র) শিক্ষার্থীদের নির্যাতনের (র‍্যাগিং) অভিযোগে ২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কর্তৃপক্ষ। আজ শনিবার বিকেল পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কালাম আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৩৭তম সভায় অনুমোদিত র‍্যাগিং ইস্যুতে গৃহীত সিদ্ধান্তের বিষয়ে বিভাগীয় প্রধানদের সঙ্গে শিক্ষার্থীদের আলোচনা ও সর্বসম্মত সুপারিশের ভিত্তিতে অর্থনীতি ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ বাতিল করার সিদ্ধান্ত গৃহীত হলো, যা পরবর্তী সিন্ডিকেট সভায় অবহিত করা হবে।

গত সিন্ডিকেট সভায় পৃথক তিনটি ঘটনায় ২০২৩-২৪ শিক্ষাবর্ষের কনিষ্ঠ শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অপরাধে জ্যেষ্ঠ ২৫ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়ার সিদ্ধান্ত হয়। এর মধ্যে ২০২২-২৩ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের ১২ শিক্ষার্থী ও পরিসংখ্যান বিভাগের ১৩ শিক্ষার্থী আছেন। এ সাজা প্রত্যাহারের দাবিতে বুধবার থেকে টানা তিন দিন শিক্ষার্থীরা আন্দোলন করেন। এর পরিপ্রেক্ষিতে বহিষ্কারাদেশ প্রত্যাহারের এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.