মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | বাংলা: ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | আরবি: ১৪ জমাদিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৭.৬৬°C
SP_WEATHER_CLEAR_SKY Humidity: ৩৫%
Wind: NW at ৩.৫৮ M/S
বুধবার
১৬.৯৩°C / ১৬.৯৩°C
বৃহস্পতিবার
২১.৮৬°C / ২১.৮৬°C
শুক্রবার
২৬.৩৭°C / ২৬.৩৭°C
শনিবার
২৭.০২°C / ২৭.০২°C
রবিবার
২২.১৮°C / ২২.১৮°C
সোমবার
২০.১৬°C / ২০.১৬°C
মঙ্গলবার
১৮.৯৯°C / ১৮.৯৯°C

শিবগঞ্জে মাদক ও সড়ক ডাকাতি বন্ধের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল

রাস্তায় ডাকাতি, মাদক বিক্রি বন্ধ এবং মাদক বিক্রেতা ও সেবীদের বয়কটের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ত্রিমোহনী বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার মোবারকপুর ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে দলমত নির্বিশেষে আয়োজিত এ মানববন্ধনে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সচেতন নাগরিকরা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আবু তালেব, মাওলানা মো. আলম আলী, মো. তাশেম, কেতাবুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মানববন্ধনে বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে সবাইকে সচেতন হতে হবে। মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি পরিবার, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে শুধু আইন প্রয়োগ নয়, সামাজিক সচেতনতা ও পারিবারিক দায়িত্ববোধও বাড়াতে হবে। একই সঙ্গে কানসাট-চৌডালা সড়কে ডাকাতির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এসব অপরাধ দ্রুত বন্ধের আহ্বান জানান তাঁরা। অন্যথায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।

মানববন্ধনে ‘মাদককে না বলুন, সুন্দর জীবন গড়ুন’সহ বিভিন্ন স্লোগানের মাধ্যমে একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

মানববন্ধন শেষে আয়োজকদের উদ্যোগে ত্রিমোহনী বাজার এলাকায় একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে মাদক ও সড়ক ডাকাতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার দাবি জানানো হয়।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.