গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ড. মিজানুর রহমান।
সভায় বক্তব্য দেন গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ও একেএম মাসুম, সিনিয়র সাংবাদিক আতিকুল ইসলাম আজম, আনসার ও ভিডিপি কর্মকর্তা ফরহাদ আলম চৌধুরী, পূজা উদযাপন পরিষদের সভাপতি এসকে সাহা, সাধারণ সম্পাদক সচীন দেব বর্মনসহ সংশ্লিষ্টরা।
সভায় আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপের নিরাপত্তা জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
