বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৩ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৭ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

৩০.১৩°C
SP_WEATHER_MODERATE_RAIN Humidity: ৫৮%
Wind: SSE at ২.৩১ M/S
শুক্রবার
২৩.৩৫°C / ২৩.৩৫°C
শনিবার
২৭.৯৩°C / ২৭.৯৩°C
রবিবার
৩১.৫৩°C / ৩১.৫৩°C
সোমবার
৩০.৯৮°C / ৩০.৯৮°C
মঙ্গলবার
২৫.৯৯°C / ২৫.৯৯°C
বুধবার
২৬.৪৮°C / ২৬.৪৮°C
বৃহস্পতিবার
২৫.২৯°C / ২৫.২৯°C

চাঁপাইনবাবগঞ্জে দুই শ্রমিক সংগঠনের বিরোধের মীমাংসা, চাঁদা ভাগাভাগিতে সমঝোতা

চাঁপাইনবাবগঞ্জে দুই শ্রমিক সংগঠনের বিরোধের মীমাংসা, চাঁদা ভাগাভাগিতে সমঝোতা

স্টাফ রিপোর্টার 

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন এবং জেলা বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের মধ্যে দীর্ঘদিনের বিরোধের অবসান হয়েছে। পুলিশের উদ্যোগে দুই সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার পর চাঁদা উত্তোলন ও ভাগাভাগি নিয়ে সমঝোতায় পৌঁছেছে উভয় পক্ষ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় প্রায় এক ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠকে এ সমঝোতা হয়।

বৈঠকে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. একরামুল হক, পিপিএম-এর নেতৃত্বে দুই শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাত ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, লোকাল বাস থেকে উত্তোলন করা ৩০ টাকা চাঁদা দুই শ্রমিক সংগঠন ১৫ টাকা করে ভাগ করে নেবে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাসের চাঁদা ১০ টাকা বাড়িয়ে ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই অর্থও দুই সংগঠন ২০ টাকা করে ভাগ করে নেবে।

সমঝোতা অনুযায়ী, এখন থেকে উভয় সংগঠন চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা বাসস্ট্যান্ড থেকে চাঁদার টাকা উত্তোলন করবে। তবে হরিপুর থেকে কোনো সংগঠন আর চাঁদা উত্তোলন করবে না।

বৈঠক শেষে দীর্ঘদিনের বিরোধ ও ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে দুই সংগঠনের নেতৃবৃন্দ পরস্পরের সঙ্গে কোলাকুলি করেন।

জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান এবং জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুর রউফ জুলমত সমঝোতার বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা জানান, প্রশাসনের উদ্যোগের পর বৃহস্পতিবার সকালে ডাকা ধর্মঘট বিকেলেই প্রত্যাহার করা হয়। এরপর সন্ধ্যা থেকে সব ধরনের বাস ও ট্রাক চলাচল শুরু করে। বৈঠক ফলপ্রসূ হওয়ায় শুক্রবার থেকে দুই সংগঠনের মধ্যে আর কোনো সমস্যা থাকবে না বলে তারা জানান।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.