শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৪ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৮ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৮.০৬°C
SP_WEATHER_BROKEN_CLOUDS Humidity: ৬৮%
Wind: N at ৩.০৯ M/S
শনিবার
২৫.০১°C / ২৫.০১°C
রবিবার
২৬°C / ২৬°C
সোমবার
৩০.৫৬°C / ৩০.৫৬°C
মঙ্গলবার
৩০.৯৪°C / ৩০.৯৪°C
বুধবার
২৭.৮৩°C / ২৭.৮৩°C
বৃহস্পতিবার
২৬.৪৩°C / ২৬.৪৩°C
শুক্রবার
২৫.৪৬°C / ২৫.৪৬°C

চাঁদা আদায় ও শ্রমিককে মারধরকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জে বাস-ট্রাক চলাচল বন্ধ

চাঁদা আদায় ও শ্রমিককে মারধরকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জে বাস-ট্রাক চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার 

চাঁদা আদায় ও শ্রমিককে মারধরকে কেন্দ্র করে দুটি শ্রমিক সংগঠনের বিরোধের জেরে চাঁপাইনবাবগঞ্জ থেকে সব রুটে বাস ও ট্রাক চলাচল বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল থেকে জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্যরা কর্মবিরতি শুরু করলে বাস-ট্রাক চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় শহরের বিভিন্ন পয়েন্টে শ্রমিকরা পিকেটিং করে যানবাহন চলাচলে বাধা দেন।

পুলিশ ও শ্রমিকদের সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে চলাচলকারী বাস থেকে শ্রমিকদের কল্যাণে ব্যয়ের জন্য চাঁদা আদায়কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন এবং জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের মধ্যে বিরোধ চলে আসছে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার মোটর শ্রমিক ইউনিয়নের কর্মীরা এক বাস শ্রমিককে মারধর করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে বুধবার রাতে পুলিশের তত্ত্বাবধানে দুই শ্রমিক সংগঠনের নেতাদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে কোনো সমঝোতা না হওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্যরা কর্মবিরতি শুরু করেন।

জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে ‘চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন’ নামে একটি সংগঠন সড়কে বাস আটকে বেআইনিভাবে চাঁদা আদায় করছে। এর প্রতিবাদেই শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন।

তবে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুর রউফ জুলমত বলেন, তাদের সংগঠন নিয়ম মেনেই শুধু বাস থেকে চাঁদা আদায় করছে। অন্যদিকে ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের লোকজন এসব যানবাহনের পাশাপাশি বাস থেকেও চাঁদা নিচ্ছেন, অথচ বাস থেকে চাঁদা নেওয়ার অনুমতি তাদের নেই।

তিনি আরও বলেন, এসব বিষয় নিয়ে দুই সংগঠনের মধ্যে ছয়বার বৈঠক হলেও কোনো সমাধান হয়নি।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক বলেন, দুই সংগঠনের বিরোধ মেটাতে বুধবার রাতে পুলিশ উভয় পক্ষকে নিয়ে বৈঠকে বসে। এক ঘণ্টার বেশি সময় আলোচনা হলেও দুই পক্ষের অনড় অবস্থানের কারণে সমঝোতা সম্ভব হয়নি। তবে উভয় পক্ষকেই সড়কে কোনো ধরনের চাঁদাবাজি না করার জন্য বলা হয়েছে।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.