চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চাড়ালডাংগা সীমান্ত দিয়ে ৭ জনকে বাংলাদেশে অবৈধভাবে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর তাৎক্ষণিক ও সতর্ক অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
১৬ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ জুলাই ২০২৬) সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে চাড়ালডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২১৯/২৪-আর-এর নিকট এ ঘটনা ঘটে। বিষয়টি শুক্রবার দুপুর ১টার দিকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)।
বিজিবির তথ্য অনুযায়ী, ভারতের ১২ ব্যাটালিয়ন বিএসএফের টিলাশন ক্যাম্পের সদস্যরা ৭ জন পুরুষকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করানোর চেষ্টা চালায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চাড়ালডাংগা বিওপির একটি বিশেষ টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
বিজিবি সদস্যরা ওই ৭ জনকে সীমান্তের শূন্য লাইনের ভারতীয় অংশে অবস্থানরত অবস্থায় শনাক্ত করেন। পরে তাদের বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশে বাধা দেওয়া হয়। বিজিবি জানায়, নিকটবর্তী তারাবিহীন অংশ দিয়ে তাদের ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে।
সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে ১৬ বিজিবির টহল দল সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম
