বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৩ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৭ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

৩০.১৩°C
SP_WEATHER_MODERATE_RAIN Humidity: ৫৮%
Wind: SSE at ২.৩১ M/S
শুক্রবার
২৩.৩৫°C / ২৩.৩৫°C
শনিবার
২৭.৯৩°C / ২৭.৯৩°C
রবিবার
৩১.৫৩°C / ৩১.৫৩°C
সোমবার
৩০.৯৮°C / ৩০.৯৮°C
মঙ্গলবার
২৫.৯৯°C / ২৫.৯৯°C
বুধবার
২৬.৪৮°C / ২৬.৪৮°C
বৃহস্পতিবার
২৫.২৯°C / ২৫.২৯°C

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এনজিও কর্মী আটক

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এনজিও কর্মী আটক

 

 

ভোলাহাট [চাঁপাইনবাবগঞ্জ] প্রতিনিধি॥

 

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে রাকিবুল ইসলাম (২৩) নামের এক রিক এনজিওকর্মীকে আটক করেছে ভোলাহাট থানার পুলিশ।

​সোমবার ২০ জুলাই ২০২৬ সকাল সাড়ে ১১টার দিকে ভোলাহাট উপজেলার রাধানগর কলোনী গ্রামে এ ঘটনা ঘটে।

​পুলিশের হাতে আটক রাকিবুল ইসলাম পিরোজপুর জেলার সদর উপজেলার শাড়িকতলা ইউনিয়নের কালিটাটি বটতলা (পশ্চিম ডুবুরি তলা) গ্রামের মোঃ দেলোয়ার তালুকদারের ছেলে। সে ভোলাহাটে "রিক" নামে এনজিওতে মাঠকর্মী হিসেবে কর্মরত ছিল। ভিকটিম শিশুটি ভোলাহাট উপজেলার রাধানগর কলোনী গ্রামের মোঃ জুয়েল মিয়া ও মোসাঃ সুলতানা দম্পতির মেয়ে।

 

​পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১১টার দিকে ভিকটিম শিশুটি তার নিজ বাড়িতে একা ছিল। ঋণের কিস্তির টাকা তুলতে গিয়ে এনজিও 'রিক'-এর মাঠকর্মী রাকিবুল ইসলাম বাড়িতে প্রবেশ করে একা পেয়ে সুযোগ নিয়ে শিশুটিকে ধর্ষণ করে।

 

​ঘটনার পর পুলিশ খবর পেয়ে দ্রুত ভিকটিমকে উদ্ধার করে এবং অভিযুক্ত আসামীকে আটক করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন ছিল বলে পুলিশ জানান।

 

নিউজ আকারে সাজিয়ে দিন

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.