বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৩ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৭ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৩.৩৬°C
SP_WEATHER_LIGHT_RAIN Humidity: ৮৭%
Wind: ENE at ১.৭৫ M/S
শুক্রবার
২২.৪৮°C / ২২.৯৩°C
শনিবার
২৭.০৩°C / ২৭.০৩°C
রবিবার
৩০.৪২°C / ৩০.৪২°C
সোমবার
২৯.৮৭°C / ২৯.৮৭°C
মঙ্গলবার
২৭.১৮°C / ২৭.১৮°C
বুধবার
২৫.৯৪°C / ২৫.৯৪°C
বৃহস্পতিবার
২৪.৭৫°C / ২৪.৭৫°C

শনিবার ছুটি ভেবে এইচএসসি পরীক্ষা মিস, কান্নায় ভেঙে পড়লেন শিক্ষার্থী; বিকল্প সুযোগের আবেদন

শনিবার ছুটি ভেবে এইচএসসি পরীক্ষা মিস, কান্নায় ভেঙে পড়লেন শিক্ষার্থী; বিকল্প সুযোগের আবেদন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি | মোঃ আসাদুল্লাহ সনি

শনিবার (৪ জুলাই) সরকারি সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় পরীক্ষা নেই—এমন ভুল ধারণার কারণে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দিয়াড় কলেজের শিক্ষার্থী মোসা. শাহনাজ খাতুন। নির্ধারিত সময় পেরিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর কারণে তাকে আর পরীক্ষা হলে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

ঘটনাটি ঘটে চাঁপাইনবাবগঞ্জ সিটি কলেজ পরীক্ষা কেন্দ্রে। পূর্বনির্ধারিত রুটিন অনুযায়ী শনিবার বাংলা দ্বিতীয়পত্র বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষাকেন্দ্রে এসে প্রবেশ করতে না পেরে কান্নায় ভেঙে পড়েন শাহনাজ খাতুন। তিনি বলেন, "শনিবার যেহেতু সরকারি ছুটি, তাই ভেবেছিলাম আজ পরীক্ষা নেই। পরে জানতে পারি পরীক্ষা রয়েছে। দ্রুত কেন্দ্রে এলেও দেরি হয়ে যাওয়ায় আমাকে আর পরীক্ষা দিতে দেওয়া হয়নি।"

নিজের ভুল স্বীকার করে তিনি আরও বলেন, "আমি রুটিন ভালোভাবে দেখিনি। এটা আমার দেখা উচিত ছিল। ভুল হয়ে গেছে। তাই কর্তৃপক্ষের কাছে অনুরোধ, মানবিক দিক বিবেচনা করে আমাকে বিকল্প কোনো উপায়ে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হোক।"

এ বিষয়ে পরীক্ষা কেন্দ্রের সচিব মো. আমানুল্লাহর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে কেন্দ্রের দায়িত্বে থাকা এক শিক্ষক জানান, শাহনাজ পরীক্ষা শেষ হওয়ার প্রায় আধা ঘণ্টা আগে কেন্দ্রে পৌঁছেছিলেন। পরীক্ষার নিয়ম অনুযায়ী এত দেরিতে আসায় তাকে কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া সম্ভব হয়নি।

এদিকে, সামান্য একটি ভুলের কারণে একজন পরীক্ষার্থীর পরীক্ষা দিতে না পারার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই নিয়মের পাশাপাশি মানবিক দৃষ্টিকোণ বিবেচনা করে তার জন্য বিকল্প কোনো ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.