গোমস্তাপুর প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিজ্ঞান বিষয়ক সেমিনার ও দুইদিনব্যাপী বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলা পরিষদ সভাকক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সুরমান আলী।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইইআরডির সায়েন্টিফিক অফিসার মেহেদী হাসান। এসময় বক্তব্য দেন সাংবাদিক আতিকুল ইসলাম আজম, এনজিও প্রতিনিধি খ্রীস্টিনা বেসরাসহ অন্যান্য অতিথিরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, গোমস্তাপুর থানার ওসি নুরে আলম, বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা।
সেমিনার শেষে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত দুইদিনব্যাপী বিজ্ঞান বিষয়ক প্রদর্শনীর উদ্বোধন করা হয়। সেমিনারে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণের মাধ্যমে এলাকাকে জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণ করার আহ্বান জানানো হয়।
