বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৩ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৭ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৩.৩৬°C
SP_WEATHER_LIGHT_RAIN Humidity: ৮৭%
Wind: ENE at ১.৭৫ M/S
শুক্রবার
২২.৪৮°C / ২২.৯৩°C
শনিবার
২৭.০৩°C / ২৭.০৩°C
রবিবার
৩০.৪২°C / ৩০.৪২°C
সোমবার
২৯.৮৭°C / ২৯.৮৭°C
মঙ্গলবার
২৭.১৮°C / ২৭.১৮°C
বুধবার
২৫.৯৪°C / ২৫.৯৪°C
বৃহস্পতিবার
২৪.৭৫°C / ২৪.৭৫°C

শিবগঞ্জে সংসদ সদস্যর ঐচ্ছিক তহবিল থেকে অসহায় দুস্থদের আর্থিক সহায়তা প্রদান

শিবগঞ্জে সংসদ সদস্যর ঐচ্ছিক তহবিল থেকে অসহায় দুস্থদের আর্থিক সহায়তা প্রদান

স্টাফ রিপোর্ট 

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অসহায়, দুস্থ ও বিভিন্ন রোগে আক্রান্ত মানুষের মাঝে মাননীয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

শুক্রবার (১২ জুন ২০২৬) বিকেল সাড়ে ৩টায় শিবগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে আর্থিক অনুদান তুলে দেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলী।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার অসহায়, দরিদ্র ও বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসাসহ নানা প্রয়োজন পূরণের লক্ষ্যে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করেন এবং মানবিক সহায়তার এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিবগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর শিবগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা সাদিকুল ইসলাম, উপজেলা নায়েবে আমির অধ্যাপক আব্দুল মান্নান, উপজেলা সেক্রেটারি বাবুল ইসলাম এবং শিবগঞ্জ পৌরসভার সেক্রেটারি ও মেয়র প্রার্থী আব্দুর রউফ।

অনুষ্ঠান শেষে উপকারভোগীরা এ সহায়তার জন্য সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.