বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৩ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৭ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৩.৩৬°C
SP_WEATHER_LIGHT_RAIN Humidity: ৮৭%
Wind: ENE at ১.৭৫ M/S
শুক্রবার
২২.৪৮°C / ২২.৯৩°C
শনিবার
২৭.০৩°C / ২৭.০৩°C
রবিবার
৩০.৪২°C / ৩০.৪২°C
সোমবার
২৯.৮৭°C / ২৯.৮৭°C
মঙ্গলবার
২৭.১৮°C / ২৭.১৮°C
বুধবার
২৫.৯৪°C / ২৫.৯৪°C
বৃহস্পতিবার
২৪.৭৫°C / ২৪.৭৫°C

মাদক সংক্রান্ত সালিশে রণক্ষেত্র চাঁপাইনবাবগঞ্জ: বল্লমের আঘাতে যুবক নিহত, আহত ১০

মাদক সংক্রান্ত সালিশে রণক্ষেত্র চাঁপাইনবাবগঞ্জ: বল্লমের আঘাতে যুবক নিহত, আহত ১০

স্টাফ রিপোর্টার 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নের দুর্লভপুর এলাকায় মাদক চোরাকারবার সংক্রান্ত বিরোধ মীমাংসার জন্য ডাকা এক গ্রাম্য সালিশ ভয়াবহ সংঘর্ষে রূপ নেয়। দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী এ সংঘর্ষে বল্লমের আঘাতে ইব্রাহিম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এছাড়া উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার (১০ জুন) দুপুরে শাজাহানপুর ইউনিয়নের দুর্লভপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম ওই এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. শওকত আলীর ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, এলাকায় মাদক চোরাকারবারিদের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে ধরিয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে স্থানীয় দুটি পক্ষের মধ্যে বিরোধ ও উত্তেজনা চলছিল। এ বিরোধ মীমাংসার উদ্দেশ্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বুধবার একটি গ্রাম্য সালিশ বৈঠকের আয়োজন করা হয়।

সালিশ চলাকালেই উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত দুই পক্ষ ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়লে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

সংঘর্ষের সময় প্রতিপক্ষের বল্লমের আঘাতে গুরুতর আহত হন ইব্রাহিম। স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিদেরও সদর হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের একাধিক টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ জানান, “ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযোগের ভিত্তিতে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

থানা সূত্রে জানা গেছে, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.