সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | বাংলা: ৯ অগ্রহায়ণ ১৪৩৩ | আরবি: ১৩ জমাদিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৭.১৪°C
SP_WEATHER_LIGHT_RAIN Humidity: ৬৫%
Wind: NNW at ৪.৪৯ M/S
মঙ্গলবার
১৯.২°C / ১৯.২°C
বুধবার
২৩.৭৩°C / ২৩.৭৩°C
বৃহস্পতিবার
২৭.৮৭°C / ২৭.৮৭°C
শুক্রবার
২৮°C / ২৮°C
শনিবার
২৩.১৮°C / ২৩.১৮°C
রবিবার
২১.২৬°C / ২১.২৬°C
সোমবার
১৯.৯১°C / ১৯.৯১°C

চাঁপাইনবাবগঞ্জে কথিত আত্মহত্যার ঘটনায় আটক এক

চাঁপাইনবাবগঞ্জে কথিত আত্মহত্যার ঘটনায় আটক এক

 

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গৃহপরিচারিকা নয়নী খাতুনের কথিত আত্মহত্যার ৭দিন পর থানায় দায়ের হয়। আর মামলা দায়েরের একদিন পর ঐ মামলায় ১ জনকে আটক করা হয়েছে । 

গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার কানসাট ইউনিয়নের মোহনবাগ এলাকার সুমন আলীর ছেলে ও রইসউদ্দিনের নাতি । 

 

মামলার এজাহারে বলা হয়, নোমানের নানা রইসউদ্দিনের বাড়িতে নয়নী খাতুন গৃহপরিচারিকা হিসেবে কাজ করে আসছিলেন । এক পর্যায়ে তার ওপর কু-নজর পড়লে বিভিন্ন প্রলোভন দেখিয়ে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে নোমান । ঘটনাটি নোমানের বাড়ির লোকজনসহ অন্যান্য আসামীরা জানতে পেরে তারা সকলে পাল্টা নয়নীর ওপর শারীরিক নির্যাতন চালায়। এক পর্যায়ে গত ১ জুন সোমবার বিকেলে তারা নয়নীকে হত্যা করে তাদের বাড়ির দোতলায় একটি সিলিং ফানের সাথে ওড়না দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যার প্ররোচণা চালায় এবং পুলিশ আসার আগেই মরদেহটি মেঝেতে নামিয়ে রাখা হয়। ঔদিন রাত ১১টার দিকে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায় । 

ময়নাতদন্ত শেষে দূর্লভপুর শেরপুর ভান্ডার-বিজিপাড়া এলাকায় আত্মীয়ের বাড়ির পাশের কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। আসামিরা নয়নীকে হত্যা করে তা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে । 

 

এদিকে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, নয়নীকে হত্যার পর তার গোপনাঙ্গে এসিড ঢেলে বিকৃত করা হয়েছে প্রমান লোপাটের জন্য।দাফনের আগে নযনী গোসল দেয়ায় নিযোজিত এক মহিলা নাম না প্রকাশ করার স্বত্বে এ দাবি করেন।আর এ দাবির পর থেকেই স্বজনরা সোচ্চার হতে থাকেন বিচারের জন্য।

 

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, গত ৮ জুন নয়নীর নিকটতম আত্মীয় উপজেলার দূর্লভপুর ইউনিয়নের শেরপুর ভান্ডার-বিজিপাড়া গ্রামের মোস্তাকের স্ত্রী আকলিমা বেগম বাদি হয়ে রইসউদ্দিন ও নোমানসহ আটজনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা ৩-৪ জনকে আসামি করে থানায় মামলা করে। ঐদিন দিবাগত গভীর রাতে রইসউদ্দিনের বাড়ি মোহনবাগ এলাকা থেকে নোমানকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে ।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.