মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | বাংলা: ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | আরবি: ১৪ জমাদিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৭.৮১°C
SP_WEATHER_CLEAR_SKY Humidity: ৩৫%
Wind: NW at ৩.৯৯ M/S
বুধবার
১৬.৭৮°C / ১৬.৭৮°C
বৃহস্পতিবার
২১.৭৮°C / ২১.৭৮°C
শুক্রবার
২৬.৩°C / ২৬.৩°C
শনিবার
২৭.০৩°C / ২৭.০৩°C
রবিবার
২২.১৯°C / ২২.১৯°C
সোমবার
২০.২১°C / ২০.২১°C
মঙ্গলবার
১৮.৯৭°C / ১৮.৯৭°C

ভোলাহাটে গোপনে তেল পাচার: ডিজেলভর্তি ট্যাংকলরি জব্দ, সরঞ্জাম উদ্ধার

ভোলাহাটে গোপনে তেল পাচার: ডিজেলভর্তি ট্যাংকলরি জব্দ, সরঞ্জাম উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় একটি ইটভাটার পাশে গোপনে তেল পাচারের সময় ডিজেলভর্তি একটি ট্যাংকলরি জব্দ করেছে পুলিশ। এ সময় তেল পাচারে ব্যবহৃত একটি নসিমন (ভুটভুটি), ৪টি ট্রলি, ২টি চার্জার ভ্যান এবং অর্ধশতাধিক ড্রাম ও জার (জারকিন) জব্দ করা হয়।

সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার মেসার্স হিরো ব্রিক (হিরো ভাটা) সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার দুপুরে পুলিশ ও উপজেলা প্রশাসন বিষয়টি নিশ্চিত করে।

অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) মোঃ হাসান তারেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি তেলবাহী লরি (চট্টগ্রাম মেট্রো-ঢ-৪১০৮৩০) থেকে বিভিন্ন ড্রামে তেল স্থানান্তরের সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ট্রলি, চার্জার ভ্যান এবং বিপুল পরিমাণ ড্রাম ও জার জব্দ করা হয়।

তিনি আরও জানান, জব্দকৃত লরিটি কোন কোম্পানির এবং কোন ডিপো থেকে তেল বহন করছিল তা তদন্তাধীন রয়েছে। চালকসহ জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, ভোলাহাট উপজেলায় একমাত্র পাম্প ‘মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশন’-এর মালিক আব্দুল লতিফ জব্দকৃত লরিটি তাদের নয় বলে দাবি করেছেন।

তবে স্থানীয় এক খুচরা তেল ব্যবসায়ী মোসা. খতিজা অভিযোগ করেন, তিনি আগের রাতে পাম্প মালিককে ২১ হাজার টাকা অগ্রিম দিয়েও তেল পাননি। বর্তমানে জব্দ হওয়া একটি চার্জার ভ্যান ছাড়াতে তিনি থানায় গিয়েছেন।

অন্যদিকে, জব্দ হওয়া একটি ট্রলির চালক সোহেল জানান, পাম্পের লোকজনের ডাকে তিনি তেল নিতে ঘটনাস্থলে গিয়েছিলেন, কিন্তু তেল পাওয়ার আগেই পুলিশ তার ট্রলিটি জব্দ করে।

হিরো ব্রিকের অন্যতম মালিক হাবিল উদ্দিন দোয়েল দাবি করেন, তারা এ বিষয়ে কিছু জানেন না এবং নাইট গার্ড ঘুমিয়ে ছিলেন।

এ ঘটনায় পাম্প মালিক আব্দুল লতিফের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

রাজনৈতিক প্রতিক্রিয়ায়, ভোলাহাট উপজেলা বিএনপির সভাপতি ইয়াজদানী জর্জ বলেন, একটি কুচক্রি মহল সরকারকে বিব্রত করতে এমন ঘটনা ঘটাচ্ছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির দাবি জানান তিনি।

অন্যদিকে, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুন দাবি করেন, সংশ্লিষ্টরা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এ কাজ করেছে।

ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সানাউল মোরশেদ বলেন, জব্দকৃত ট্যাংকলরিতে আনুমানিক ৭ থেকে ৯ হাজার লিটার ডিজেল ছিল। লরিটি কার এবং তেলের উৎস সম্পর্কে তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.