বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ | বাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৬ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৯.৬২°C
SP_WEATHER_LIGHT_RAIN Humidity: ৫৭%
Wind: SW at ১.২৯ M/S
বৃহস্পতিবার
২৪.২৪°C / ২৪.২৪°C
শুক্রবার
২৯.০৮°C / ২৯.০৮°C
শনিবার
৩২.৬৯°C / ৩২.৬৯°C
রবিবার
২৯.৫২°C / ২৯.৫২°C
সোমবার
২৬.২৭°C / ২৬.২৭°C
মঙ্গলবার
২৪.৬৩°C / ২৪.৬৩°C
বুধবার
২৪.১৪°C / ২৪.১৪°C

গোমস্তাপুরে বিএনপি নেতার পাম্পে পুলিশ সদস্যকে মারধর, ম্যানেজারসহ আটক ৩

গোমস্তাপুরে বিএনপি নেতার পাম্পে পুলিশ সদস্যকে মারধর, ম্যানেজারসহ আটক ৩

গোমস্তাপুর প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক বিএনপি নেতার মালিকানাধীন ফিলিং স্টেশনে এক পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে পুলিশ পাম্প ম্যানেজারসহ তিনজনকে আটক করেছে।

রবিবার (২৬ এপ্রিল) দুপুরে রহনপুর পৌরসভার খয়রাবাদ এলাকায় অবস্থিত রায়হান ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জড়িতদের আটক করে।

পুলিশ সূত্রে জানা যায়, নাচোল থানা পুলিশের গাড়িচালক কনস্টেবল শওকত আলী থানার বিকল গাড়ির জন্য মোবিল নিতে ওই পাম্পে যান। তিনি স্লিপ জমা দিয়ে অপেক্ষা করছিলেন। এ সময় পাম্পের মালিক, গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আশরাফ হোসেন আলিমের ছেলে এবং গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সভা সদস্য আব্দুল্লাহ আল রায়হান সেখানে উপস্থিত হয়ে শওকত আলীর সঙ্গে দুর্ব্যবহার করেন। এ ঘটনায় প্রতিবাদ করলে রায়হান ও তার সহযোগীরা তাকে মারধর করে।

আহত শওকত আলীকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতালের আবাসিক চিকিৎসক শহিদুল ইসলাম জানান, তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে পাম্প কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম জানান, ঘটনার পরপরই পাম্প ম্যানেজারসহ তিনজনকে আটক করা হয়েছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, স্থানীয়দের অভিযোগ, চলতি মাসে একই পাম্পে তেল নিতে গিয়ে আরও পাঁচজন মারধরের শিকার হয়েছেন।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.