বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ | বাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৬ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৯.৬২°C
SP_WEATHER_LIGHT_RAIN Humidity: ৫৭%
Wind: SW at ১.২৯ M/S
বৃহস্পতিবার
২৪.২৪°C / ২৪.২৪°C
শুক্রবার
২৯.০৮°C / ২৯.০৮°C
শনিবার
৩২.৬৯°C / ৩২.৬৯°C
রবিবার
২৯.৫২°C / ২৯.৫২°C
সোমবার
২৬.২৭°C / ২৬.২৭°C
মঙ্গলবার
২৪.৬৩°C / ২৪.৬৩°C
বুধবার
২৪.১৪°C / ২৪.১৪°C

গোমস্তাপুরে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

গোমস্তাপুরে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

 

 

 গোমস্তাপুর( চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে গোমস্তাপুর উপজেলা পরিষদ চত্বর থেকে স্থানীয় প্রশাসনের উদ্যোগে ব এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিন করে। শোভাযাত্রায় অংশ নেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য ড. মিজানুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী ,সহকারী কমিশনার (ভুমি) উম্মে সালমা রুমা, অতিরিক্ত পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল হাসান তারেক,অফিসার ইনচার্জ গোমস্তাপুর থানা নুরে আলম, সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ,আদিবাসী সংগঠনের সদস্যবৃন্দ সহ সর্বস্তরের জনসাধারণ। বিকেলে জেলা ডাকবাংলা চত্বরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের

আয়োজন করা হয়। এছাড়া,উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে একটি শোভাযাত্রা রহনপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাড.নুরুল ইসলাম সেন্টু ও রহনপুর পৌর বিএনপির আহবায়ক এনায়েত করিম তোকি। অপরদিকে, বিএনপি নেতা আশরাফুল ইসলামের উদ্যোগে রহনপুর কলেজ মোড় থেকে একটি শোভাযাত্রা বের হয়।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.