গোমস্তাপুর( চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে সাংবাদিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন নবাগত অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম। বুধবার সন্ধ্যায় রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রে আয়োজিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক আতিকুর রহমান আতিক। এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আযম, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমেদ, গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ সহ-সভাপতি এরশাদ আলী, রহনপুর রিপোর্টারস ক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মামুন নাহিদ, গোমস্তাপুর স্মার্ট প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওয়াদুদ,সাধারণ সম্পাদক সামিরুল ইসলাম,গোমস্তাপুর স্বাধীন প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন পারভেজ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, গোমস্তাপুর মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুস সালাম তালুকদার,সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম সাদেক। মতবিনিময়কালে নবাগত ওসি নুরে আলম থানার আইন শৃঙ্খলার উন্নয়ন, মাদক নির্মুল,বাল্য বিবাহ নিরোধ, ইভটিজিং বন্ধ করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। পরে তিনি সাংবাদিকদের মধ্যে ফুলের তোড়া ও কলম বিতরণ করেন।
