মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | বাংলা: ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | আরবি: ১৪ জমাদিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৭.৮৯°C
SP_WEATHER_CLEAR_SKY Humidity: ৩৫%
Wind: WNW at ৪.৪৭ M/S
বুধবার
১৬.৭৮°C / ১৬.৭৮°C
বৃহস্পতিবার
২১.৭৮°C / ২১.৭৮°C
শুক্রবার
২৬.৩°C / ২৬.৩°C
শনিবার
২৭.০৩°C / ২৭.০৩°C
রবিবার
২২.১৯°C / ২২.১৯°C
সোমবার
২০.২১°C / ২০.২১°C
মঙ্গলবার
১৮.৯৭°C / ১৮.৯৭°C

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ জেলার সামগ্রিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমে গণমাধ্যমের সহযোগিতা কামনায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী।

বুধবার (১ এপ্রিল) বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসক জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কর্মকাণ্ড এবং বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন।

এসময় সাংবাদিকরা মাদক নিয়ন্ত্রণ, সীমান্ত সমস্যা, কৃষিপণ্য বিপণন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

জেলা প্রশাসক বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ এবং প্রশাসনের অন্যতম সহযোগী। চাঁপাইনবাবগঞ্জকে একটি আদর্শ ও উন্নত জেলা হিসেবে গড়ে তুলতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অত্যন্ত জরুরি। আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করতে চাই—এক্ষেত্রে আপনাদের গঠনমূলক সমালোচনা ও সহযোগিতা প্রয়োজন।”

তিনি আরও জানান, জেলা প্রশাসন সবসময় সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে এবং জনগুরুত্বপূর্ণ যেকোনো বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।

সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, জ্যেষ্ঠ সাংবাদিকবৃন্দ, বিভিন্ন প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এসময় নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান সাংবাদিক নেতারা।

সবার সম্মিলিত প্রচেষ্টায় জেলার উন্নয়নকে ত্বরান্বিত করার প্রত্যয় ব্যক্তের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.