বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ | বাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৬ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৯.৬২°C
SP_WEATHER_LIGHT_RAIN Humidity: ৫৭%
Wind: SW at ১.২৯ M/S
বৃহস্পতিবার
২৪.২৪°C / ২৪.২৪°C
শুক্রবার
২৯.০৮°C / ২৯.০৮°C
শনিবার
৩২.৬৯°C / ৩২.৬৯°C
রবিবার
২৯.৫২°C / ২৯.৫২°C
সোমবার
২৬.২৭°C / ২৬.২৭°C
মঙ্গলবার
২৪.৬৩°C / ২৪.৬৩°C
বুধবার
২৪.১৪°C / ২৪.১৪°C

মাদক নির্মূলে গোমস্তাপুরে মানববন্ধন

মাদক নির্মূলে গোমস্তাপুরে মানববন্ধন

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মাদক নির্মূলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয়রা।

শনিবার বিকেলে উপজেলার বাঙ্গাবাড়ী স্কুল ও কলেজের সামনে “মাদক নির্মূল কমিটি (মানিক)” এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপি নেতা রফিকুল ইসলাম রাজ, মনিরুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা মেসবাহুল হক বুলেট, জামায়াত নেতা ডা. আব্দুল গনি ও আব্দুর রাকিব, তেলিপাড়া বাজার কমিটির সভাপতি সেলিম রেজা এবং শিক্ষক রুহুল আমীনসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, এলাকায় মাদক বিক্রি ও সেবন উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে, যা যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তারা দ্রুত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.