বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ | বাংলা: ২২ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৬ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৯.৬২°C
SP_WEATHER_LIGHT_RAIN Humidity: ৫৭%
Wind: SW at ১.২৯ M/S
বৃহস্পতিবার
২৪.২৪°C / ২৪.২৪°C
শুক্রবার
২৯.০৮°C / ২৯.০৮°C
শনিবার
৩২.৬৯°C / ৩২.৬৯°C
রবিবার
২৯.৫২°C / ২৯.৫২°C
সোমবার
২৬.২৭°C / ২৬.২৭°C
মঙ্গলবার
২৪.৬৩°C / ২৪.৬৩°C
বুধবার
২৪.১৪°C / ২৪.১৪°C

নরেন্দ্রপুরে নির্মাণাধীন ব্রীজ দ্রুত চালু করতে ৭ সদস্যের কমিটি, ১৫ দিনের মধ্যে কাজ শেষের নির্দেশ

নরেন্দ্রপুরে নির্মাণাধীন ব্রীজ দ্রুত চালু করতে ৭ সদস্যের কমিটি, ১৫ দিনের মধ্যে কাজ শেষের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক,

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের নরেন্দ্রপুর কাঁচার বিলের খালের ওপর নির্মাণাধীন ব্রীজ দ্রুত সচল করতে ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ ঘোষণা দেন।

প্রতিমন্ত্রী জানান, তারেক রহমান-এর নির্দেশনায় তিনি ব্রীজটি পরিদর্শন করে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে সংযোগ অ্যাপ্রোচ সড়কের কাজ সম্পন্ন করে ব্রীজটি যানবাহন ও জনসাধারণের চলাচলের উপযোগী করার নির্দেশ দিয়েছেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে সড়ক এবং ৭ কোটি টাকা ব্যয়ে ব্রীজের মূল অবকাঠামো নির্মাণ শেষ হলেও শুধুমাত্র অ্যাপ্রোচ সড়ক না থাকায় দীর্ঘদিন ধরে ব্রীজটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি আলোচনায় আসার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর-সহ সংশ্লিষ্টদের নির্দেশে দ্রুত ব্যবস্থা নিতে ঘটনাস্থল পরিদর্শনে আসেন তিনি।

তিনি আরও বলেন, মন্ত্রণালয় থেকে গঠিত ৭ সদস্যের কমিটি নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করবে বলে আশা করা হচ্ছে। এতে স্থানীয় জনগণের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম বুলবুল, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ এবং এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী (প্রশাসন) মো. ওয়াহিদুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য, ২০২৩ সালে ব্রীজটির নির্মাণ কাজ শুরু হয়। কিন্তু সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় দীর্ঘদিন ধরে এটি ব্যবহার অনুপযোগী অবস্থায় ছিল, ফলে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছিল।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.