নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ উপজেলা-এর দুর্লভপুর ইউনিয়ন-এ ঈদকে সামনে রেখে অসহায় ও দুস্থ মানুষের মাঝে যাকাত সহায়তা বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার শেরপুর ভান্ডার গ্রামে বিশিষ্ট ব্যবসায়ী ও শুভ এন্টারপ্রাইজের মালিক মোঃ সাইফুল ইসলাম তার নিজ উদ্যোগে প্রায় তিন শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে যাকাত ফান্ড থেকে নগদ অর্থ, শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি বছরের মতো এবারও তিনি ব্যক্তিগত যাকাত তহবিল থেকে এলাকার দরিদ্র ও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন। ঈদের আনন্দ যেন সবার ঘরে পৌঁছে যায়—এই লক্ষ্যেই তার এ উদ্যোগ।
এ সময় উপস্থিত অসহায় মানুষরা সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, এমন উদ্যোগ তাদের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে।
ব্যবসায়ী মোঃ সাইফুল ইসলাম বলেন, সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার জন্যই তার এই ক্ষুদ্র প্রচেষ্টা।
