মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | বাংলা: ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | আরবি: ১৪ জমাদিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৭.৮৯°C
SP_WEATHER_CLEAR_SKY Humidity: ৩৫%
Wind: WNW at ৪.৪৭ M/S
বুধবার
১৬.৭৮°C / ১৬.৭৮°C
বৃহস্পতিবার
২১.৭৮°C / ২১.৭৮°C
শুক্রবার
২৬.৩°C / ২৬.৩°C
শনিবার
২৭.০৩°C / ২৭.০৩°C
রবিবার
২২.১৯°C / ২২.১৯°C
সোমবার
২০.২১°C / ২০.২১°C
মঙ্গলবার
১৮.৯৭°C / ১৮.৯৭°C

গোমস্তাপুরে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন

গোমস্তাপুরে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের জনসাধারণ। শুক্রবার রাত ১২টা ১ মিনিটে রহনপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় স্থানীয় জাতীয় সংসদ সদস্য ড. মিজানুর রহমান শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি ও সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা শ্রদ্ধা নিবেদন করেন। পুলিশ প্রশাসনের পক্ষে গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান তারেক এবং গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারিক শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ও পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, রহনপুর পৌর বিএনপির আহ্বায়ক এনায়েত করিম তোকি এবং রহনপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা আশরাফুল ইসলাম সাবেক সাংসদ আলহাজ্ব আমিনুল ইসলামের পক্ষে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

অন্যদিকে, সাংবাদিক সংগঠন রহনপুর রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে সংগঠনের সভাপতি নাহিদ ইসলামসহ সদস্যরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং ভাষা আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.