শনিবার, ১০ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৫ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৯ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৪.০৪°C
SP_WEATHER_CLEAR_SKY Humidity: ৮০%
Wind: NNE at ১.৭৩ M/S
রবিবার
২৫.৫৩°C / ২৫.৫৩°C
সোমবার
২৬.৬২°C / ২৬.৬২°C
মঙ্গলবার
৩০.৭১°C / ৩০.৭১°C
বুধবার
৩১.৭৫°C / ৩১.৭৫°C
বৃহস্পতিবার
২৭.৬৩°C / ২৭.৬৩°C
শুক্রবার
২৭.৭২°C / ২৭.৭২°C
শনিবার
২৭.১৮°C / ২৭.১৮°C

গোমস্তাপুরে ভোটকেন্দ্রে পুলিশের বডি ওর্ন ক্যামেরা ব্যবহার কার্যক্রমের উদ্বোধন

গোমস্তাপুরে ভোটকেন্দ্রে পুলিশের বডি ওর্ন ক্যামেরা ব্যবহার কার্যক্রমের উদ্বোধন

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আওতাধীন বিভিন্ন ভোটকেন্দ্রে পুলিশের বডি ওর্ন ক্যামেরা ব্যবহার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এ কার্যক্রম পরিচালিত হয়। এ উপলক্ষে ভোটকেন্দ্রসমূহে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের বডি ওর্ন ক্যামেরার কার্যকর ব্যবহার নিশ্চিত করতে মহড়া অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্টরা জানান, এই উদ্যোগ নির্বাচনকালীন স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি জনগণের মধ্যে আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক জানান, নির্বাচনী দায়িত্ব পালনের সময় আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশ সদস্যদের আচরণ ও পেশাদারিত্ব বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়েছে।

পুলিশ পক্ষ থেকে আরও জানানো হয়, আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ ও গ্রহণযোগ্য করা সম্ভব। নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.