মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | বাংলা: ১০ অগ্রহায়ণ ১৪৩৩ | আরবি: ১৪ জমাদিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৭.৬২°C
SP_WEATHER_CLEAR_SKY Humidity: ৩৬%
Wind: WNW at ৪.৫৯ M/S
বুধবার
১৬.৭৮°C / ১৬.৭৮°C
বৃহস্পতিবার
২১.৭৮°C / ২১.৭৮°C
শুক্রবার
২৬.৩°C / ২৬.৩°C
শনিবার
২৭.০৩°C / ২৭.০৩°C
রবিবার
২২.১৯°C / ২২.১৯°C
সোমবার
২০.২১°C / ২০.২১°C
মঙ্গলবার
১৮.৯৭°C / ১৮.৯৭°C

শিবগঞ্জে জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

শিবগঞ্জে জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

 

 

 

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মধ্যে জনসচেতনতা সৃষ্টিতে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সমাজসেবা অফিসের সামনে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল উদ্দিন এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলামসহ অন্যরা। সভায় সমাজের বিভিন্ন শ্রেণিপেশার দুই শতাধিক নারী-পুরুষসহ সমাজসেবা কার্যালয়ের স্টাফরা উপস্থিত ছিলেন।বক্তারা- বলেন, দেশের গণতান্ত্রিক যাত্রায় ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোট একটি ঐতিহাসিক মুহূর্ত। দীর্ঘ ১৫ বছর পর মানুষ স্বাধীনভাবে এবং উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। এবারের নির্বাচনে ব্যালট পেপারের পাশাপাশি ভোটাররা জুলাই সনদ নিয়ে তাদের মতামত দেবেন। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য পৃথক দুটি ব্যালট পেপার থাকবে।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.