শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৪ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৮ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৮.০৬°C
SP_WEATHER_BROKEN_CLOUDS Humidity: ৬৮%
Wind: N at ৩.০৯ M/S
শনিবার
২৫.০১°C / ২৫.০১°C
রবিবার
২৬°C / ২৬°C
সোমবার
৩০.৫৬°C / ৩০.৫৬°C
মঙ্গলবার
৩০.৯৪°C / ৩০.৯৪°C
বুধবার
২৭.৮৩°C / ২৭.৮৩°C
বৃহস্পতিবার
২৬.৪৩°C / ২৬.৪৩°C
শুক্রবার
২৫.৪৬°C / ২৫.৪৬°C

আজমতপুর সীমান্তে বিজিবি–বিএসএফের মানবিক উদ্যোগ

আজমতপুর সীমান্তে বিজিবি–বিএসএফের মানবিক উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলাধীন আজমতপুর সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর যৌথ মানবিক উদ্যোগের মাধ্যমে এক হৃদয়স্পর্শী ঘটনা ঘটেছে।

শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ মুনিরুল ইসলাম (লাঠি)-এর মাতা মোসাঃ রোজিয়া খাতুন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) দীর্ঘদিন ধরে অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মরহুমার মৃত্যুতে ভারতের নাগরিক আত্মীয়-স্বজনদের শেষবারের মতো দেখার সুযোগ করে দিতে উদ্যোগ নেয় বিজিবি।

এ উপলক্ষে বিজিবির ৫৯ মহানন্দা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার আজমতপুর বিওপি কর্তৃক বিএসএফের সঙ্গে একটি পতাকা বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকের মাধ্যমে বিষয়টি বিএসএফকে অবহিত করা হলে তারা মানবিক বিবেচনায় মরহুমার ভারতীয় আত্মীয়-স্বজনদের সীমান্ত এলাকায় এসে লাশ দেখার সুযোগ করে দেন।

স্থানীয়রা জানান, সীমান্ত এলাকায় এমন মানবিক উদ্যোগ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পারস্পরিক সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধের উজ্জ্বল দৃষ্টান্ত। শোকাহত পরিবার বিজিবি ও বিএসএফের এই সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সহমর্মিতা ও সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে মনে করছেন সচেতন মহল।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.