রবিবার, ১১ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৬ আশ্বিন ১৪৩৩ | আরবি: ৩০ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৭.৫১°C
ঘন মেঘলা Humidity: ৬২%
Wind: WNW at ১.৫৫ M/S
সোমবার
২৫.৪৫°C / ২৫.৪৫°C
মঙ্গলবার
২৭.৪৬°C / ২৭.৪৬°C
বুধবার
৩১.৭৩°C / ৩১.৭৩°C
বৃহস্পতিবার
৩২.৬৩°C / ৩২.৬৩°C
শুক্রবার
২৮.৯৮°C / ২৮.৯৮°C
শনিবার
২৮.০৮°C / ২৮.০৮°C
রবিবার
২৬.৮৭°C / ২৬.৮৭°C

চাঁপাইনবাবগঞ্জের এক আসনে বিএনপি প্রার্থীর প্রচারণা শুরু

চাঁপাইনবাবগঞ্জের এক আসনে বিএনপি প্রার্থীর  প্রচারণা শুরু

 

স্টাফ রিপোর্টার 

 চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন। ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকেলে জেলার শিবগঞ্জ উপজেলার মোবারকপুরে ফিতা কেটে মোবারকপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কার্যালয়ের উদ্বোধন করে প্রচারণা শুরু করেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ শাহজাহান মিঞা। এ সময় তিনি বলেন, ভোটারদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং এলাকার মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে তিনি অগ্রাধিকার দেবেন বলে আশ্বাস দেন। পরে টিকোরী বাজারসহ বিভিন্ন এলাকায় ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করেন।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.