গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে এক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে রহনপুর পৌর এলাকার খয়রাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুম। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসাহাক আলী এবং সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা।
সভায় উপজেলার ১১৯টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ স্থানীয় অভিভাবকরা উপস্থিত ছিলেন
