বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৩ আশ্বিন ১৪৩৩ | আরবি: ২৭ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৩.৩৬°C
SP_WEATHER_LIGHT_RAIN Humidity: ৮৭%
Wind: ENE at ১.৭৫ M/S
শুক্রবার
২২.৪৮°C / ২২.৯৩°C
শনিবার
২৭.০৩°C / ২৭.০৩°C
রবিবার
৩০.৪২°C / ৩০.৪২°C
সোমবার
২৯.৮৭°C / ২৯.৮৭°C
মঙ্গলবার
২৭.১৮°C / ২৭.১৮°C
বুধবার
২৫.৯৪°C / ২৫.৯৪°C
বৃহস্পতিবার
২৪.৭৫°C / ২৪.৭৫°C

নারী শিক্ষার অগ্রযাত্রায় মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

নারী শিক্ষার অগ্রযাত্রায় মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

নারী শিক্ষার অগ্রযাত্রা নিশ্চিত করতে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে এক মাদকবিরোধী সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে সোমবার (১৯ জানুয়ারি ২০২৬) সকালে সদর উপজেলার রেহাইচর বালিকা উচ্চ বিদ্যালয়ে “নারী শিক্ষার অগ্রযাত্রায় মাদকমুক্ত সমাজের ভূমিকা” শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সকাল ১১টায় শুরু হওয়া সেমিনারে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। তিনি বলেন, মাদকদ্রব্য সমাজ ও রাষ্ট্রের জন্য একটি ভয়াবহ হুমকি। নারী শিক্ষার প্রসার ঘটিয়ে সামাজিক ও নৈতিক অবক্ষয় রোধ করা সম্ভব। তরুণ প্রজন্মকে সচেতন করে একটি উন্নত, তারুণ্যনির্ভর ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেহাইচর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহা: হাসান আলী। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মাদক থেকে দূরে থেকেই নিজেদের ভবিষ্যৎ গড়তে হবে এবং পরিবার ও সমাজকে সচেতন করতে ভূমিকা রাখতে হবে।

সেমিনারে বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের অংশ হিসেবে শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা, মাদকবিরোধী শপথ বাক্য পাঠ এবং লাল কার্ড প্রদর্শন কর্মসূচি আয়োজন করা হয়।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী স্লোগান সংবলিত উপহার সামগ্রী বিতরণ করা হয়।

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.