গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আসন্ন গণভোটকে সামনে রেখে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে শুরু করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভা।
বৃহস্পতিবার পৌরভবন থেকে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। রহনপুর পৌর এলাকায় ব্যান্ডপার্টি নিয়ে এই লিফলেট বিতরণ করেন রহনপুর পৌর নির্বাহী কর্মকর্তা খায়রুল হক।
এসময় উপস্থিত ছিলেন, উপ-সহকারী প্রকৌশলী আবু সায়েদ, প্রধান সহকারী সারোয়ার জাহান সেলিম, লাইসেন্স পরিদর্শক সৈয়দ আব্দুল মুকিত আপেলসহ পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারীরা।
