রবিবার, ১১ অক্টোবর ২০২৬ | বাংলা: ২৬ আশ্বিন ১৪৩৩ | আরবি: ৩০ রবিউস সানি ১৪৪৮

চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ

২৭.৫১°C
ঘন মেঘলা Humidity: ৬২%
Wind: WNW at ১.৫৫ M/S
সোমবার
২৫.৪৫°C / ২৫.৪৫°C
মঙ্গলবার
২৭.৪৬°C / ২৭.৪৬°C
বুধবার
৩১.৭৩°C / ৩১.৭৩°C
বৃহস্পতিবার
৩২.৬৩°C / ৩২.৬৩°C
শুক্রবার
২৮.৯৮°C / ২৮.৯৮°C
শনিবার
২৮.০৮°C / ২৮.০৮°C
রবিবার
২৬.৮৭°C / ২৬.৮৭°C

ঢাকা উত্তরে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আজিজুর রহমান মুসাব্বির গুলিতে নিহত

ঢাকা উত্তরে স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আজিজুর রহমান মুসাব্বির গুলিতে নিহত

নিজস্ব প্রতিবেদক 

ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) রাতে রাজধানীর বসুন্ধরা সিটির পেছনে স্টার হোটেলের সামনে এ ঘটনা ঘটে। এ সময় আরও একজন গুলিবিদ্ধ হয়ে আহত হন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মুসাব্বিরকে লক্ষ্য করে দুর্বৃত্তরা একাধিক গুলি ছোড়ে। এতে তিনি আহত হলে তাকে উদ্ধার করে প্রথমে বিআরবি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানা গেছে। 

Image

সত্যের সন্ধানে জনগনের সাথে

Please fill the required field.