নিজস্ব প্রতিবেদক : শিবগঞ্জ বাজারে অবস্থিত আসা মার্কেটের দ্বিতীয় তলায় মডান ইলেক্ট্রনিক একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত আনুমানিক ৮টা ০০ মিনিটের দিকে হঠাৎ করে এই আগুনের সূত্রপাত হয়।
ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসে জানানো হলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
তবে অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। আগুন লাগার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়লেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
